শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

খেলাধুলা ডেস্ক:
মেসির হাত ধরে আবারও লিগস কাপে শিরোপার সুবাস পেতে শুরু করেছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার জোড়া গোলে অরল্যান্ডে সিটিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা।

চেজ স্টেডিয়ামে সেমিফাইনালের ম্যাচের আগে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। ইন্টার মিয়ামি মরিয়া হয়ে চেয়েছিল কাতার বিশ্বকাপ জয়ী তারকা যেন ইনজুরি থেকে ফিরে আসে। কারণ তাদের অঙ্গরাজ্যের প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটি মেজর লিগে এই মৌসুমের দুইটি নিয়মিত ম্যাচেই তাদের ৭-১ গোলে হারিয়েছিল। চোট থেকে ফিরে মেসি অবশ্য তাদের উদ্ধার করেছেন ঠিকই।

৪৫+১ মিনিটে অরল্যান্ডোকে এগিয়ে দিয়েছিলেন মার্কো পাসালিচ। মেসি তার পর ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফিরিয়েছেন। তার আগেই অবশ্য ৭৫ মিনিটে দশ জনের দলে পরিণত হয় অরল্যান্ডো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডেভিড ব্রেকালো।

মেসি ম্যাচের ভাগ্য গড়ে দেন ৮৮ মিনিটে। জর্ডি আলবার সঙ্গে বল দেওয়া নেওয়া করে বেশ কয়েকজন প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন কিংবদন্তি। ৯০+১ মিনিটে মায়ামির ব্যবধান আরও বাড়ে সেগোভিয়ার কল্যাণে।

২০২৩ সালের জুলাইয়ে যোগ দেওয়ার এক মাস পরই মেসির হাত ধরে প্রথম শিরোপা জিতেছিল মায়ামি। এবার তারা আরও একটি শিরোপার স্বপ্ন দেখছে মেসিকে সামনে রেখে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION