বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
কেফায়েত উল্লাহ:
রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড চেইন্দা খোন্দাকার পাড়ার কিছু তরুণ এই লক ডাউন অবস্থায় দিনে এনে দিনে খাওয়া মানুষগুলার পাশে দাড়িয়েছে। এসব এলাকার হতদরিদ্র কিছু মানুষ লকডাউনের কারণে কার্যত অচল হয়ে পড়েছে,। তারা পাচ্ছে না তাদের জীবনধারণের সেই খাবার টুকু সেই মানুষগুলোর পাশে দাড়ানোর ক্ষুদ্র একটি পদক্ষেপ Youth Association Chainda(YAC)। সেচ্ছাসেবীরা রাতের আধারে তাদের বাড়িতে রমজানের উপহার সমগ্রী পৌঁছে দেন। তাদের এই মহৎ যারা সহযোগিতা করেছেন এলাকার বিভিন্ন ব্যক্তিগণ তাদের আর্থিক সহায়তা, পাশাপাশি কিছু বড় ভাই বোন, আত্মীয়-স্বজনের সহায়তা এবং সকলের একান্ত পরিশ্রমের ফলে এই কর্মসূচী বাস্তবায়ন সফল হয়েছে।
সংগঠনের সদস্যরা বলেন, যদি সবার একান্ত সহযোগিতায় তারা পরবর্তী আরো পরিবারের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে।
ভয়েস/আআ