মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট

সাংবাদিক মোনায়েম খান মারা যাওয়ার দুইদিনের মাথায় মায়ের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান মারা যান গত ৭জুন। তার মৃত্যুর দুইদিনের মাথায় গর্ভধারীনি মা সাজেদা বেগমও (৮৫) মারা গেছেন। (ইন্না—রাজেউন)। সে কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের স্ত্রী।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২ টার দিকে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগম ইন্তেকাল করেছেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। আজ এশার নামাজের পর তারাবনিয়ারছড়া কবরস্থানে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানান সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ।

হাসানুর রশীদ জানান, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান গত রোববার (৭জুন) করোনার সাথে ৮ দিন লড়াই করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়ার পর পরেই মারা যান। তার মৃত্যুর দুইদিনের মাথায় গর্ভধারীনি মা সাজেদা বেগমও মারা যান। তবে তিনি করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা যাননি। সে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। দুই দিন আগে করোনায় মারা যাওয়া ছেলের মৃত্যুর সংবাদও তাকে শোনানো হয়নি বলে জানান।

প্রসঙ্গ, গত ৭জুন রোববার রাতে করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল মোনায়েম খান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION