মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা ইরান আনুষ্ঠানিক জবাব দিল যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ টিকিটের দাম জানাল ফিফা; সর্বোচ্চ ৮ লাখ!

খেলাধুলা ডেস্ক:
অবশেষে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্য প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টিকিট বিক্রি হবে ডাইনামিক প্রাইসিংয়ের মাধ্যমে। সর্বনিম্ম ৭ হাজার ২০০ টাকায় টিকিট পাওয়া যাবে। তবে টিকিটের সর্বোচ্চ মূল্য হবে ৬,৭৩০ ডলার বা ৮ লাখ ৭ হাজার ৬০০ টাকা প্রায়!

ফিফা জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টিকিট বিক্রি। এতে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ডাইনামিক প্রাইসিং পদ্ধতি। এর মানে হলো—টিকিটের দাম চাহিদার ভিত্তিতে পরিবর্তিত হবে, যেমনভাবে রাইডশেয়ার অ্যাপে ভাড়া ওঠানামা করে। এর ফলে শুরুতে ঘোষিত দাম অনেকটাই বেড়ে যেতে পারে। সবচেয়ে কম ৬০ ডলার বা ৭,২০০ টাকায় দেখা যাবে খেলা।

ফিফার কর্মকর্তারা জানান, উত্তর আমেরিকার বাজারে মানিয়ে চলার অংশ হিসেবেই এই পদ্ধতি নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় কনসার্ট ও বড় ইভেন্টের টিকিটে এভাবেই দাম ওঠানামা করে, এবং সেখানকার দর্শকরা এটি মেনে নিয়েছেন। ফিফা আশা করছে অতিরিক্ত আয়ের মাধ্যমে তাদের ২১১ সদস্যদেশ উপকৃত হবে। প্রতি ম্যাচে সর্বোচ্চ ৪টি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ১০টি টিকিট কেনা যাবে।

আগের মতো মাঠের কোন অংশ থেকে খেলা দেখা যাবে তার ভিত্তিতে নয়, বরং স্টেডিয়ামের কোন লেভেলে আসনটি আছে তার ওপর নির্ভর করবে টিকিটের ক্যাটাগরি। যেমন—ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামে পুরো নিচতলা থাকবে ক্যাটাগরি-১, মাঝের স্যুইট লেভেল হবে ক্যাটাগরি-২, আর উপরের অংশ হবে ক্যাটাগরি-৩ ও ৪। এছাড়া কালোবাজারি ঠেকাতে একটি অফিসিয়াল রিসেল মার্কেটপ্লেস চালু করা হবে।

তবে টাকা থাকলেই আপনি যে টিকিট পাবেন- তার কোনো নিশ্চয়তা নেই। আগামী ১০ থেকে ১৯ সেপ্টেম্বর মাত্র ভিসা কার্ডধারীরা ফিফার ওয়েবসাইটে টিকিটের আবেদন করতে পারবেন। এরপর ২৯ সেপ্টেম্বরের মধ্যে লটারির মাধ্যমে ভাগ্যবানদের নির্বাচন করা হবে। নির্বাচিতদের অক্টোবর মাসে টিকিট ক্রয়ের নির্দিষ্ট তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION