মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবারই উৎসবের রঙে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’ স্বাগতম ১৪৩৩ কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প

মেসির জোড়া গোল আর দারুণ অ্যাসিস্টে মায়ামির দাপুটে জয়

খেলাধুলা ডেস্ক:
মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ এক রাত কাটালেন লিওনেল মেসি। নিউইয়র্কের কুইন্সে সিটি ফিল্ডে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন তারকা।

সাইফের ৬৯ রানের পরও ভারতের কাছে ৪১ রানে হারলো বাংলাদেশসাইফের ৬৯ রানের পরও ভারতের কাছে ৪১ রানে হারলো বাংলাদেশ

প্রথমার্ধেই আর্জেন্টাইন মিডফিল্ডার বালতাসার রদ্রিগেজকে দারুণ থ্রু পাস দিয়ে গোল করান মেসি। তবে মূল জাদু শুরু হয় দ্বিতীয়ার্ধে। ৭৪তম মিনিটে গোলরক্ষক ম্যাট ফ্রিজকে মাথার ওপর দিয়ে চিপ করে মায়ামির হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেজ। আর ৮৬তম মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় জালে বল জড়িয়ে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মেসি।

স্কোরলাইন একতরফা মনে হলেও, ম্যাচের বড় একটি সময় নিউইয়র্কও প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি। বিপরীতে মায়ামির হয়ে পার্থক্য গড়ে দেয় মেসির নৈপুণ্য। মায়ামির হয়ে গোলদাতা মেসি ও সুয়ারেজ মাঠে ফেরায় আক্রমণভাগ যেন নতুন প্রাণ পেয়েছে। মৌসুমে মাত্র পাঁচটি ম্যাচ বাকি, এমন সময়ে এমভিপি দৌড়ে এগিয়ে থাকতে মেসির ধারাবাহিক পারফরম্যান্সকে বড় সম্পদ বলছে বিশেষজ্ঞরা।

এমন জয়ে ইন্টার মায়ামি আবারও প্রমাণ করল—মেসি ছন্দে থাকলে এমএলএসে কোনো দলই তাদের সমকক্ষ নয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION