শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

শ্রীপাদ নিত্যানন্দ গোস্বামী নয়নের দেহত্যাগ জেলা পূজা কমিটি ও হিন্দু ধমীয় কল্যাণ ট্রাস্টের শোক

ভয়েস প্রতিবেদক:
বাংলাদেশ হরিনাম প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীপাদ নিত্যানন্দ গোস্বামী নয়ন মহারাজ দেহত্যাগ করেছেন। পৃথিবীর মায়া ত্যাগ করে বৈকুণ্ঠধাম প্রাপ্তি হয়েছেন কক্সবাজারের একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মানবতাবাদি ব্যক্তিত্ব, মানবতার ফেরিওয়ালা এই সাধক। এদিকে শ্রীপাদ নিত্যানন্দ গোস্বামী নয়ন মহারাজের দেহত্যাগে জেলা পূজা উদ্যাপন পরিষদের
সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন সভাপতি এডভোকেট রনজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা।

বিবৃতিতে নেতৃবৃন্দ শ্রীপাদ নিত্যানন্দ গোস্বামী নয়ন মহারাজের আত্মার সদগতি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপ ভাবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও দক্ষিণ চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত
ট্রাস্টি বাবুল শর্মা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION